
রাজারহাট, ২২ মার্চ (হি. স.): রবিবার রাজারহাট-গোপালপুরে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী। স্বামী দেবরাজ চক্রবর্তী-কে সঙ্গে নিয়ে এদিন তিনি এলাকায় জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে অংশ নেন। প্রচারকে ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়।এদিনের প্রচারে আদিবাসী নৃত্য, ঢাক-ঢোল ও শোভাযাত্রার মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অদিতি মুন্সী এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন তিনি।প্রচারের ফাঁকে অদিতি মুন্সী জানান, তিনি কোনও সমালোচনায় কান দেন না। তাঁর একমাত্র লক্ষ্য এলাকার উন্নয়ন এবং মানুষের জন্য কাজ করা। তিনি বলেন, রাজারহাট-গোপালপুর এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা হবে এবং মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর প্রধান উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়