অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর মালদা জেলা পুলিশ, মানিকচক থানা পরিদর্শনে পুলিশ সুপার
মালদা, ২২ মার্চ (হি. স.): অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর মালদা জেলা পুলিশ। রবিবার মানিকচক থানা পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের সময় কোনওরকম অনৈতিক কার্যকলাপ বরদ
শান্তিপূর্ণ ভোট লক্ষ্য


মালদা, ২২ মার্চ (হি. স.): অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর মালদা জেলা পুলিশ। রবিবার মানিকচক থানা পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের সময় কোনওরকম অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।এদিন মানিকচক থানায় পরিদর্শনে আসেন পুলিশ সুপার অনুপম সিং-এর সঙ্গে মালদা রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী। থানায় উপস্থিত ছিলেন আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্তারা। নির্বাচন চলাকালীন কোনও ধরনের সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।এদিন পুলিশ সুপার আরও জানান, শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande