
বীরভূম, ২২ মার্চ (হি.স.): নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপি প্রার্থী বদলের দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন মতুয়ারা। রবিবার দুপুরে রানাঘাটের একটি পার্টি অফিসে বিক্ষোভ দেখানো হয়। ডঙ্কা, কাঁসর, পোস্টার, ব্যানার হাতে এ দিন বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি সমর্থিত মতুয়াদের একাংশকে। তাঁদের দাবি, কৃষ্ণগঞ্জ বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। বহিরাগত প্রার্থী সুকান্ত বিশ্বাসকে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না। কৃষ্ণগঞ্জের পাশাপাশি রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেও মতুয়াদের একটা অংশ এ দিন প্রার্থী অসীম কুমার বিশ্বাসকে প্রত্যাহার করে নতুন প্রার্থীর দাবিতে বিক্ষোভ দেখান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ