সুকমায় নকশালদের পাতা তিনটি আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করল নিরাপত্তাবাহিনী
সুকমা, ২২ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের সুকমা জেলায় নকশালদের পাতা তিনটি আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করল নিরাপত্তাবাহিনী। জাগারগুন্ডা ক্যাম্প থেকে প্রায় ৩.৭ কিলোমিটার দূরে জাগারগুন্ডা-নরসাপুরম রাস্তায় তল্লাশি অভিযানের সময় এই আইইডিগুলি উদ্ধার হয়। জানা
সুকমায় নকশালদের পাতা তিনটি আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করল নিরাপত্তাবাহিনী


সুকমা, ২২ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের সুকমা জেলায় নকশালদের পাতা তিনটি আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করল নিরাপত্তাবাহিনী। জাগারগুন্ডা ক্যাম্প থেকে প্রায় ৩.৭ কিলোমিটার দূরে জাগারগুন্ডা-নরসাপুরম রাস্তায় তল্লাশি অভিযানের সময় এই আইইডিগুলি উদ্ধার হয়।

জানা গেছে, সিআরপিএফের ২২৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ডিএসএমডি ও ডগ স্কোয়াডের সাহায্যে তল্লাশিতে বেরিয়ে এই বিস্ফোরকগুলি খুঁজে পান। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে বড়সড় হামলার উদ্দেশ্যে এগুলি পাতা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। উদ্ধার হওয়া আইইডিগুলির ওজন ছিল যথাক্রমে ১ কেজি, ২ কেজি এবং ৪ কেজি। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলেই সেগুলি ধ্বংস করে।

এই আইইডিগুলি উদ্ধার হওয়ায় এলাকায় এখনও নকশালদের উপস্থিতির ইঙ্গিত মিলছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নকশাল দমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande