
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): আসন্ন কর্নাটক বিধানসভা উপনির্বাচনে দু'জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।
দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রার্থীদের নামে অনুমোদন দিয়েছেন। উল্লেখ্য, কর্নাটকের এই দুটি আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল হবে।
বেনুগোপাল জানিয়েছেন, দল বাগলকোট বিধানসভা আসনের জন্য উমেশ মেতিকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। দাভনগেরে দক্ষিণ আসনের জন্য সমর্থ মল্লিকার্জুনকে প্রার্থী করেছে কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ