
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি-র প্রতি তাঁর ‘জ্যোতি-জ্যোৎ’ দিবস উপলক্ষ্যে।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, শিখ ধর্মের ষষ্ঠ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি সন্ত-সিপাহী প্রথা প্রতিষ্ঠার মাধ্যমে শিখ ধর্মকে রূপান্তরিত করেছিলেন মানবতা রক্ষার এক শক্তিশালী মাধ্যম হিসেবে। তিনি বলেছেন, শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি শিখ ধর্মকে শক্তিশালী করেছিলেন অকাল তখত এর মাধ্যমে এবং মুঘল বন্দিদশা থেকে হিন্দুদের উদ্ধার করার মাধ্যমে দিয়েছিলেন হিন্দু-শিখ ঐক্যের গভীর বার্তা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ