
প্রয়াগরাজ, ২৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি কোল্ড স্টোরেজ ফেসিলিটির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন। এই ঘটনার ফলে অ্যামোনিয়া গ্যাস লিক হয় এবং ব্যাপক জরুরি তৎপরতা শুরু হয়। পুলিশ আধিকারিক কুলদীপ গুণবত বলেন, কাঠামোটি হঠাৎ ধসে পড়ায় শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। তিনি বলেন, “আহত সকল শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রয়াগরাজের জেলা প্রশাসক মনীশ কুমার বর্মা বলেন, প্রায় ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। আমরা আহতদের একটি তালিকা তৈরি করছি। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ