
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল সোমবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে বলেন, সারা দেশে পরিবেশ বান্ধব গনপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে “প্রধানমন্ত্রী ই-বাস সেবা’ কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়েছে। এই কর্মসূচীর আওয়তায় প্রথম পর্যায়ে গত মাসে ২২৫ টি বিদ্যুৎ চালিত বাস সরবরাহ করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানান মন্ত্রী মনোহর লাল খাট্টার। বিভিন্ন রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই প্রায় সাড়ে ৬ হাজার ই-বাস সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৭ সালের শেষে প্রথম পর্যায়ের আরোও ১০ হাজার ই-বাসের কাজ সম্পন্ন করা হবে আশ্বাস দেন মন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ