৪০-তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার, খুশি অভিনেত্রী
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): গত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২৩ মার্চ, সোমবার অভিনেত্রীর ৪০-তম জন্মদিন। বিশেষ দিনটি উদ্যাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে
৪০-তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার, খুশি অভিনেত্রী


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): গত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২৩ মার্চ, সোমবার অভিনেত্রীর ৪০-তম জন্মদিন। বিশেষ দিনটি উদ্যাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। নিজের জন্মদিনে কঙ্গনা সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

ভাই, বোন, মা, বাবা-সহ মোদীর বাসভবনে যান কঙ্গনা। প্রধানমন্ত্রীর জন্য হিমাচলের শাল নিয়ে যান তিনি। এ ছাড়া কঙ্গনার ভাই নিজের হাতে তৈরি দেওয়ালচিত্রও উপহার দেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনাকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে অভিনেত্রী-সাংসদ জানান, ‘‘গোটা পরিবারকে নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি। তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে চাই। এটি আমার জন্য একটি স্মরণীয় জন্মদিন।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande