
শ্রীনগর, ২৩ মার্চ (হি.স.): বিগত কয়েকদিন ধরে টানা তুষারপাতের পর এবার তুষারধসের ঘটনা ঘটলো জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। তুষারধসের জেরে সোমবার অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর কাশ্মীরের বান্দিপোরা-গুরেজ এলাকা। এর ফলে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে বর্ডার রোড অর্গানাইজেশনের উদ্যোগে রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু হয়।
উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার ৮৫ কিলোমিটার দীর্ঘ বান্দিপোরা-গুরেজ এলাকায় পরপর দু'টি তুষারধসের ঘটনা ঘটে। যার ফলে এই সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনার পরপরই, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বিআরও-র দল যুদ্ধকালীন তৎপরতায় তুষার অপসারণ অভিযান চালায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ