
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন সোমবার লোকসভার কর্পোরেট আইন (সংশোধনী) বিল ২০২৬ পেশ করেছেন। বিশদ পর্যালোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। এদিন লোকসভায় বিলটি উত্থাপন করার পর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিস্তারিত বিশ্লেষণের জন্য বিলটি যৌথ কমিটিতে (জেপিসি) পাঠানোর প্রস্তাব করেন।
বিলটি যৌথ কমিটিতে পাঠানোর জন্য সভা সম্মতি দিয়েছে। এই বিলের লক্ষ্য হলো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ আইন, ২০০৮ এবং কোম্পানি আইন, ২০১৩ সংশোধন করা। এর আগে, বিলটি উত্থাপনের পূর্বে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এবং ডিএমকে-র ডঃ টি সুমতী-সহ বিরোধী দলের সদস্যরা বিলটি উত্থাপনের বিরোধিতা করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ