ভারত অনূর্ধ্ব-২৩ ত্রি-জাতি চ্যাম্পিয়নশিপ ২০২৬: সম্পূর্ণ সময়সূচী ও যাবতীয় তথ্য
ইউপিয়া(অরুণাচল প্রদেশ),২৫ মার্চ (হি.স.): বুধবার থেকে অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২৩ ত্রি-জাতি চ্যাম্পিয়নশিপের একটি আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টে। টুর্নামেন্টটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, ভুটান ও ত
ভারত অনূর্ধ্ব-২৩ ত্রি-জাতি চ্যাম্পিয়নশিপ ২০২৬: সম্পূর্ণ সময়সূচী ও যাবতীয় তথ্য


ইউপিয়া(অরুণাচল প্রদেশ),২৫ মার্চ (হি.স.): বুধবার থেকে অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২৩ ত্রি-জাতি চ্যাম্পিয়নশিপের একটি আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টে। টুর্নামেন্টটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, ভুটান ও তাজিকিস্তান। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়াম, ইউপিয়া, অরুণাচল প্রদেশে। এর আগে এই একই ভেন্যুতে ২০২২ সালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল।

টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের স্কোয়াড:

গোলরক্ষক: দীপেশ চৌহান, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: দীপেন্দু বিশ্বাস, হর্ষ পালান্দে, প্রমবীর, রিকি মিটেই হাওবাম, রনি খারবুডন, সনাতোম্বা সিং ইয়াংলেম, শুভম ভট্টাচার্য।

মিডফিল্ডার: এবিন্দাস ইয়েসুদাসান, লালরেমটলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হানামতে, ম্যাকার্টন লুই নিকসন, মহম্মদ সানান কে, শিভালদো সিং চিংগাংবাম, তোম্বা সিং হাওবাম, ভিনিথ ভেঙ্কটেশ, জোথানপুইয়া।

ফরোয়ার্ড: অ্যাডিসন সিং থকচোম, লালথানকিমা, মহম্মদ আজসাল, সুহেল আহমেদ ভাট, থোই সিং হুইড্রম।

অনূর্ধ্ব-২৩ ত্রি-জাতি চ্যাম্পিয়নশিপের সময়সূচী:

২৫ মার্চ-ভুটান বনাম তাজিকিস্তান, সন্ধ্যা ৭টা গোল্ডেন জুবিলি স্টেডিয়াম।

২৮ মার্চ-ভারত বনাম ভুটান, সন্ধ্যা ৭টা,গোল্ডেন জুবিলি স্টেডিয়াম।

৩১ মার্চ-তাজিকিস্তান বনাম ভারত, সন্ধ্যা ৭টা, গোল্ডেন জুবিলি স্টেডিয়াম।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande