
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): জ্বালানির ওপর অন্তঃশুল্ক হ্রাসের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক্স মাধ্যমে অমিত শাহ জানান, এই পদক্ষেপ নাগরিকদের জন্য বহু প্রতীক্ষিত স্বস্তি দিল। অমিত শাহ জানান, পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্ব যখন জ্বালানি সংকটে জর্জরিত এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে, তখন জ্বালানির উপর আবগারি শুল্ক কমানোর মোদী সরকারের সিদ্ধান্ত নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি নিয়ে এসেছে।
অমিত শাহ আরও জানান, যেখানে অনেক দেশ ডিজেল ও পেট্রোলের দাম বাড়িয়েছে, সেখানে মোদী সরকারের অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তটি জনকেন্দ্রিক শাসন এবং সংবেদনশীলতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের নীতিকেই তুলে ধরে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-কে সাধুবাদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ