
আবার আসবেন ২ এপ্রিল, যাবেন শিলচর ও পাথারকান্দি
গুয়াহাটি, ২৭ মাৰ্চ (হি.স.) : আগামীকাল শনিবার নির্বাচনী প্রচারে অসমে আসছেন বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গুয়াহাটিতে বিজেপির সদর সফতর সূত্রে কেন্দ্রীয় নেতার দুদিবসীয় অসম সফর সম্পর্কে জানা গেছে, আগামীকাল ২৮ মাৰ্চ সন্ধ্যায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন অমিত শাহ। বিমানবন্দর থেকে সড়কপথে মহানগরের আর্য বিদ্যাপীঠের ময়দান থেকে গুয়াহাটি সেন্ট্রাল আসনে বিজেপি-প্রার্থী বিজয় গুপ্তার সমর্থনে রোড-শোয় অংশ তিনি। রোড-শোটি গুয়াহাটি সেন্ট্রাল আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলি অতিক্রম করবে।
এর পর স্থানীয় অভিজাত হোটেলে দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। রাত গুয়াহাটিতে কাটিয়ে রবিবার যাবে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি চা বাগানের ফুটবল মাঠে। সেখানে মন্ত্রী অশোক সিংঘলের নির্বাচনী প্রচার সমাবেশে ভাষণ দেবেন তিনি। ঢেকিয়জুলির কার্যক্রম শেষ করে তিনি আসবেন নলবাড়ি জেলার টিহুতে। টিহুতে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সমর্থনে চামতা হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত জনসভায় দেবেন ভাষণ। এদিনই দুদিনের সফর শেষ করে চলে যাবেন অমিত শাহ।
এর পর ২ এপ্রিল আবার অসমে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। ওইদিন তিনি বরাক উপত্যকায় গিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। তিনি শিলচরে ডা. রাজদীপ রায় এবং শ্রীভূমি জেলায় গিয়ে পাথারকান্দি আসনে বিজেপি-প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে জনসভা করবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস