
ভোপাল, ২৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল শুক্রবার রামনবমীর পুণ্য তিথিতে ভোপালের লোকভবন স্থিত মন্দিরে যথাবিহিত পুজো-অর্চনা করলেন। এদিন তিনি নিয়ম মেনে কন্যা-পূজন করেন এবং শিশুদের হাতে উপহার তুলে দেন।
শ্রীরাম জন্মোৎসবের এই পবিত্র লগ্নে রাজ্যপাল প্যাটেল সমগ্র রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। এদিনের এই আধ্যাত্মিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউস হোল্ড কন্ট্রোলার শিল্পী দিবাকর-সহ লোকভবনের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / সোনালি