জোজিলা গিরিপথে তুষারধসে চাপা যাত্রিবাহী গাড়ি, মৃত ৭, আহত ৫
শ্রীনগর, ২৭ মার্চ (হি.স.) : লাদাখের জোজিলা গিরিপথে ভয়াবহ তুষারধসে বড় দুর্ঘটনা। শুক্রবার এক যাত্রিবাহী গাড়ি তুষারধসের কবলে পড়ে বরফের নিচে চাপা পড়ে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এক আধিকারিক জ
জোজিলা গিরিপথে তুষারধসে চাপা যাত্রিবাহী গাড়ি, মৃত ৭, আহত ৫


শ্রীনগর, ২৭ মার্চ (হি.স.) : লাদাখের জোজিলা গিরিপথে ভয়াবহ তুষারধসে বড় দুর্ঘটনা। শুক্রবার এক যাত্রিবাহী গাড়ি তুষারধসের কবলে পড়ে বরফের নিচে চাপা পড়ে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এক আধিকারিক জানান, আচমকা নেমে আসা প্রবল তুষারধসের জেরে গাড়িটি সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল এবং শুরু হয় তৎপরতার সঙ্গে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। তিনি জানিয়েছেন, ঘটনাটি জানার পরই কারগিলের জেলা শাসক ও পুলিশ সুপারকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-সহ সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে সতর্ক রাখা হয়েছে, যাতে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা যায়।

তবে প্রতিকূল আবহাওয়া ও তুষারাচ্ছন্ন পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে। তবুও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে বলে প্রশাসনের দাবি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande