
কলকাতা, ২৮ মার্চ (হি.স.):
শনিবার এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে।
আইপিএলে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
**খেলা ম্যাচের সংখ্যা - ৯৬টি
**জয় - ৪৫টি
**পরাজয়-৪৬টি
**টাই - ১টি
**কোনও ফলাফল নেই - ৪টি
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:
**সর্বোচ্চ দলীয় স্কোর: সানরাইজার্স হায়দরাবাদ - ২৮৭/৩ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪)
**সর্বনিম্ন দলীয় স্কোর : আরসিবি ৮২ রানে অল-আউট বনাম কলকাতা নাইট রাইডার্স (২০০৮)
**সর্বাধিক রান - বিরাট কোহলি - ৯১ ইনিংসে ৩২০২ রান
**সর্বাধিক উইকেট শিকারি: - যুজবেন্দ্র চাহাল - ৪২ ইনিংসে ৫৪ উইকেট
**সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: ক্রিস গেইল (আরসিবি) - ১৭৫* বনাম পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩)
**সেরা বোলিং পারফরম্যান্স:
স্যামুয়েল বদ্রি (আরসিবি) - ৪/৯ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৭)
আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়াম রান তাড়া করার জন্য সহায়ক:
**ম্যাচের সংখ্যা - ১০০টি
**প্রথমে ব্যাট করা দলের জয় - ৪৩টি
**তাড়া করা দলগুলোর জয় - ৫২টি
**টাই - ১টি
**কোনো ফলাফল নেই - ৪টি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি