
নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): জ্বালানি সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে যাঁদের পাইপের গ্যাস সংযোগ আছে, তাঁরা অনেকেই এলপিজি ছেড়ে দিচ্ছেন। যাঁদের শুধুই এলপিজি আছে, তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই পদক্ষেপ। শনিবার পর্যন্ত প্রায় ৬ হাজার গ্রাহক তাঁদের এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন বলে রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব নীরজ মিত্তাল। নাগরিকদের এই ভাবে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বাকিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই সংক্রান্ত একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে তিনি জানিয়েছেন, সেখান থেকে এলপিজি ছাড়ার আবেদন করা যাবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ