শিল্পপতি বিজয়পত সিংঘানিয়ার শেষকৃত্য রবিবার, চন্দনওয়াড়িতে শেষ বিদায়
মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : প্রখ্যাত শিল্পপতি, রেমন্ড গ্রুপ-এর প্রাক্তন চেয়ারম্যান এবং পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বিজয়পত কৈলাশপত সিংঘানিয়া-র শেষকৃত্য রবিবার মুম্বইয়ে সম্পন্ন হবে। শনিবার ৮৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপু
শিল্পপতি বিজয়পত সিংঘানিয়ার শেষকৃত্য আজ, চন্দনওয়াড়িতে শেষ বিদায়


মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : প্রখ্যাত শিল্পপতি, রেমন্ড গ্রুপ-এর প্রাক্তন চেয়ারম্যান এবং পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বিজয়পত কৈলাশপত সিংঘানিয়া-র শেষকৃত্য রবিবার মুম্বইয়ে সম্পন্ন হবে। শনিবার ৮৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে হাভেলি (এলডি রূপারেল মার্গ)-এ তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে চন্দনওয়াড়ি শ্মশান-এ শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর পুত্র গৌতম সিংঘানিয়া এই তথ্য জানিয়েছেন।

বিজয়পত সিংঘানিয়া শুধু শিল্পক্ষেত্রেই নয়, বিমানচালনার প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল। হট এয়ার বেলুনে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর বিশ্বরেকর্ডও তাঁর ঝুলিতে রয়েছে। প্রায় দুই দশক ধরে তিনি রেমন্ড গ্রুপের নেতৃত্ব দেন এবং একটি ছোট টেক্সটাইল সংস্থাকে আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত করেন।

২০০০ সালে তিনি সংস্থার দায়িত্ব পুত্র গৌতম সিংঘানিয়ার হাতে তুলে দেন এবং নিজের ৩৭ শতাংশ শেয়ারও তাঁর নামে হস্তান্তর করেন। পরবর্তীতে পিতা-পুত্রের মধ্যে আইনি বিবাদ তৈরি হলেও তা মিটে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande