দোল যাত্রার শুভেচ্ছা শাহ, সুকান্তর
নয়াদিল্লি, ৩ মার্চ (হি স)। দোল যাত্রার শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় বাংলা, অসমীয়া ও ইংরেজিতে অমিত শাহ লিখেছেন, “দোল যাত্রার এই শুভক্ষণে পশ্
দোল যাত্রার শুভেচ্ছা শাহর


নয়াদিল্লি, ৩ মার্চ (হি স)। দোল যাত্রার শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মন্ত্রী সুকান্ত মজুমদার।

মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় বাংলা, অসমীয়া ও ইংরেজিতে অমিত শাহ লিখেছেন, “দোল যাত্রার এই শুভক্ষণে পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের মহিমা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করুক এবং সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও প্রাচুর্য বয়ে আনুক।”

পৃথক বার্তায় সুকান্ত মজুমদার লিখেছেন, “সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande