
বান্দা, ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বান্দা জেলায় ট্রেন এবং প্ল্যাটফর্মে মাদক বিরোধী অভিযানে বড়ো সাফল্য পুলিশের। বৃহস্পতিবার, পুলিশ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯ কেজি ৮০০ গ্রাম মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম নিতিন সোনি। তিনি খাদেপুর নওবাস্তার আম্বেদকর নগরের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে ১০ প্যাকেট মাদক ভর্তি তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে ৫ প্যাকেট (মোট ওজন ৫ কেজি গাঁজা), দ্বিতীয় ব্যাগ থেকে ৩ প্যাকেট (মোট ওজন ২,৮০০ কেজি গাঁজা) এবং তৃতীয় ব্যাক থেকে ২ প্যাকেট (মোট ওজন ২ কেজি গাঁজা) উদ্ধার করা হয়েছে। মোট ৯কেজি৮০০মাদক (গাঁজা) বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন