কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু; পশ্চিমবঙ্গে আসছে পূর্ণাঙ্গ বেঞ্চ, যে কোনও সময়েই ভোটের নির্ঘন্ট ঘোষণা
কলকাতা, ৫ মার্চ (হি.স.): কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মধ্যে মনোবল বাড়াতে শুরু হয়েছে রুট মার্চ। এছাড়াও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আসার আগে রাজ্যে আসছে চার সদস্যের বিশেষ প্রতিনিধি
পশ্চিমবঙ্গে আসছে পূর্ণাঙ্গ বেঞ্চ


কলকাতা, ৫ মার্চ (হি.স.): কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মধ্যে মনোবল বাড়াতে শুরু হয়েছে রুট মার্চ। এছাড়াও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আসার আগে রাজ্যে আসছে চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার দু'দিনের রাজ্য সফরে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে রবিবার কলকাতা আসছেন সিনিয়র ডেপুটি উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশী, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ফুল বেঞ্চের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে আসছেন এই চার আধিকারিক।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সফরের পর যে কোনও সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এই সফরের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারিনটেনডেন্টদের সঙ্গে নির্বাচন পরিকল্পনা, ইভিএম ব্যবস্থাপনা, সরবরাহ, নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা, ভোটার সচেতনতা এবং প্রচার কার্যক্রমের বিষয়ে বৈঠক করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে।

পশ্চিমবঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় ৬০ লক্ষেরও বেশি ভোটারকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভোটারদের নাম চূড়ান্ত হলে তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হবে; এরপর তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande