ইংলিশ প্রিমিয়ার লিগ: পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির জয়
লন্ডন, ৫ মার্চ (হি.স.) : প্রিমিয়ার লিগে বুধবার রাতে ভিলার মাঠে ৪-১ গোলে জিতেছে চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার পর সেই ধাক্কা সামলে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে দারুন জয় পেল চেলসি। দগলাস লুইসের গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকর
ইংলিশ প্রিমিয়ার লিগ: পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির জয়


লন্ডন, ৫ মার্চ (হি.স.) : প্রিমিয়ার লিগে বুধবার রাতে ভিলার মাঠে ৪-১ গোলে জিতেছে চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার পর সেই ধাক্কা সামলে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে দারুন জয় পেল চেলসি। দগলাস লুইসের গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এরপর,পজেশন ও আক্রমণে আধিপত্য দেখিয়ে এই জয় পেল চেলসি।

৩৫ মিনিটে সমতা টানেন পেদ্রো। বিরতির আগে এন্সো ফের্নান্দেসের থ্রু বল ধরে দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৫৫ মিনিটে দলের জয়ের ব্যবধান আরও বাড়ান কোল পামার। আর ৬৪ মিনিটে আলেহান্দ্রো গার্নাচারোর পাস ধরে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন পেদ্রো। ২৯ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে লিভারপুল।

আর ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাস্টন ভিলা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande