ধর্না দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর ধর্না দিয়েই মুখ্যমন্ত্রীত্ব থেকে বিদায় নেবেন : বিপ্লব দেব
বাসন্তী, ৫ মার্চ (হি.স.) : বিজেপির পরিবর্তন যাত্রায় এসে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে বাসন্তী হয়ে গোসাবা
ধর্না দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর ধর্না দিয়েই মুখ্যমন্ত্রীত্ব থেকে বিদায় নেবেন : বিপ্লব দেব


বাসন্তী, ৫ মার্চ (হি.স.) : বিজেপির পরিবর্তন যাত্রায় এসে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে বাসন্তী হয়ে গোসাবা বিধানসভা পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন তিনি। গোসাবা বিধানসভার মসজিদবাটিতে এদিনের পরিবর্তন যাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক আক্রমণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ বাংলার ক্ষমতায় আসতে গিয়ে ধর্না দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। ধর্না দিয়েই তিনি ক্ষমতায় এসে ছিলেন, আর আগামী ৬ তারিখ তিনি ফের ধর্না দেবেন। এই ধর্নাই ওনার শেষ ধর্না হবে। এই ধর্না দিয়েই তিনি বিদায় নেবেন।”

এসআইআরে ৬০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। আর সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসবেন আগামী ৬ই মার্চ থেকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় সামিল হয়ে একের পর এক আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “ উনি একজন বহুরূপী। কখনও উকিল সাজছেন, কখনও ইঞ্জিনিয়ার, কখনও ডাক্তার, কখনও বা অন্য কিছু। ফলে উনি কী করবেন সেটা ওনার ব্যাপার। তবে এটুকু বুঝি, উনি কোনও কাজই ঠিকমত করতে পারেন না। ওনাকে যে কাজ দেওয়া হয়, সেই কাজ না করে উনি অন্যের কাজে নাক গলান। এটাই ওনার অভ্যাস।” বিপ্লব আরও বলেন, “ উনি একজন বিচিত্র মানুষ, উনি কী করবেন সেটা আপনি অনুমানই করতে পারবেন না। উনি তো আর রাজ্য চালান না, রাজ্য চালায় ওনার ভাইপো। ফলে উনি মাথা ঠিক রাখতে পারেন না। ফলে ওনার ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা পরিবর্তন যাত্রা নিয়ে এসেছে এখানে। পরিবর্তন যাত্রায় যোগ দিতে মানুষ মুখিয়ে আছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে। তা অক্ষরে অক্ষরে পালন করবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande