
দক্ষিণ ২৪ পরগনা, ২ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ৪টি এবং মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের ১১টি বুথে শনিবার সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে।
সকাল থেকে পুনর্নির্বাচনে মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতি। প্রথম এক ঘণ্টায় কোনও গোলমালের খবর আসেনি। পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ