পশ্চিম এশিয়া সংঘাতের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি, মধ্যবিত্তের মাথায় হাত
নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত চালাচ্ছে ইরান। চরম অস্থিরতা ও সংঘাতের আবহ পশ্চিম এশিয়ায়। এই পরিস্থিতিতে ভারতে একধাক্কায় অনেকটাই বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আর তাতেই মাথায় হাত মধ্য
পশ্চিম এশিয়া সংঘাতের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি, মধ্যবিত্তের মাথায় হাত


নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত চালাচ্ছে ইরান। চরম অস্থিরতা ও সংঘাতের আবহ পশ্চিম এশিয়ায়। এই পরিস্থিতিতে ভারতে একধাক্কায় অনেকটাই বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আর তাতেই মাথায় হাত মধ্যবিত্তদের।

পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতিতে দেশে ৬০ টাকা বেড়েছে গ্যাসের দাম। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির পর কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। বিগত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল গ্যাসের দাম। এই দাম বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষ বলছেন, একধাক্কায় ৬০ টাকা দাম বৃদ্ধি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলবে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিশেষ করে দরিদ্র মানুষজন নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande