আন্তর্জাতিক নারী দিবসে কাশী বিশ্বনাথ মন্দিরে মহিলাদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা
বারাণসী, ৭ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করেছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ মহিলারা গেট নম্বর ৪(বি) দিয়ে সহজে দর্শনের সুযোগ পাবেন। মন্দির ট্র
আন্তর্জাতিক নারী দিবসে কাশী বিশ্বনাথ মন্দিরে মহিলাদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা


বারাণসী, ৭ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করেছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ মহিলারা গেট নম্বর ৪(বি) দিয়ে সহজে দর্শনের সুযোগ পাবেন।

মন্দির ট্রাস্টের প্রধান কার্যনির্বাহী আধিকারিক বিশ্বভূষণ মিশ্র শনিবার এই বিষয়ে জানিয়েছেন।শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট এবং শ্রী কাশী বিশ্বনাথ বিশেষ এলাকা উন্নয়ন পরিষদ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। তিনি জানান, নারী দিবস উপলক্ষে মন্দিরে মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা এবং তাঁদের সন্তানরা গেট নম্বর ৪(বি) দিয়ে প্রবেশ করে দর্শন করতে পারবেন। এছাড়া কাশীবাসীদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী সকাল ও বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত দর্শনের ব্যবস্থা আগের মতোই চালু থাকবে। বাবা বিশ্বনাথের দর্শনের পর মহিলারা একই গেট দিয়ে বাইরে বেরোতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande