লরেটো কলেজ ও উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
কলকাতা, ৮ মার্চ (হি.স.): কলকাতার শিক্ষাব্যবস্থায় নতুন দিশা দেখাতে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর হলো লরেটো কলেজ ও উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের মধ্যে। শিক্ষামূলক আদান প্রদানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বকে সুদৃঢ় করার লক্ষ্যেই চুক্তিবদ্ধ হ
লরেটো কলেজ ও উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর


কলকাতা, ৮ মার্চ (হি.স.): কলকাতার শিক্ষাব্যবস্থায় নতুন দিশা দেখাতে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর হলো লরেটো কলেজ ও উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের মধ্যে। শিক্ষামূলক আদান প্রদানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বকে সুদৃঢ় করার লক্ষ্যেই চুক্তিবদ্ধ হল শহরের প্রাচীন দুই শিক্ষা প্রতিষ্ঠান।

রবিবার লরেটো কলেজ সূত্রে জানা গেছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌথ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ সেমিনার, সম্মেলন ও কর্মশালা আয়োজন, এবং শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে যৌথ গবেষণা কার্যক্রমের প্রসার। জাতীয় শিক্ষা নীতি (২০২০) এর দৃষ্টিভঙ্গি ও সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখেই এই পরিকল্পনা করেছে মহিলাদের এই দুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লরেটো কলেজের পক্ষ থেকে টিচার-ইন-চার্জ সিস্টার ডঃ এ নির্মলা, আইকিউএসি কো-অর্ডিনেটর ডঃ অমৃতা দাশগুপ্ত, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মৈনাক ভট্টাচার্য। উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের পক্ষ থেকে ছিলেন টিচার-ইন-চার্জ কুশল এন্ড্রিউ বিশ্বাস, আইকিউএসি কো-অর্ডিনেটর ডঃ সোমনাথ হাজরা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মৌসুমী কর। আগামী দিনে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পড়ুয়াদের সামগ্রিক বিকাশে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন উভয় কলেজের কর্তৃপক্ষই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande