পিংলার মালিগ্রামে তৃণমূলের জোরদার নির্বাচনী প্রচার
পিংলা, ১২ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মাঝে সবং বিধানসভার তৃণমূল প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে পিংলার মালিগ্রাম এলাকায় জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার মালিগ্রামের তুলসীচ
নির্বাচনী প্রচার টিএমসি


পিংলা, ১২ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মাঝে সবং বিধানসভার তৃণমূল প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে পিংলার মালিগ্রাম এলাকায় জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার মালিগ্রামের তুলসীচক, সীতারাম ও ছোটোখেলনা সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা বিকাশ ভুঁইয়া।প্রচারের সময় তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ভোট দেওয়ার আবেদন জানান। তাঁর সঙ্গে জনসংযোগে উপস্থিত ছিলেন মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তফেজ্জলদ্দিন, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মানিক খাঁন এবং পিংলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শান্তনু মণ্ডল সহ একাধিক নেতা-কর্মী।জনসংযোগে মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করেন বিকাশ ভুঁইয়া। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবেন এবং বাংলায় তাঁর কোনও বিকল্প নেই। তিনি আরও জানান, সবংয়ের প্রার্থী মানস ভুঁইয়াকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করাই তৃণমূলের প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande