তেলিয়ামুড়ার গর্জনটিলায় বাবা গড়িয়া ও বইসু তের উৎসবের সূচনায় রাজ্যপাল
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার গর্জনটিলায় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে শুরু হল ঐতিহ্যবাহী জয় বাবা গড়িয়া ও বইসু তের উৎসব। সোমবার সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। উদ্ব
ত্রিপুরার রাজ্যপাল


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার গর্জনটিলায় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে শুরু হল ঐতিহ্যবাহী জয় বাবা গড়িয়া ও বইসু তের উৎসব। সোমবার সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বাবা গড়িয়া উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার আদিবাসী সমাজের ভাষা, সংগীত, নৃত্য, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লালন করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি উল্লেখ করেন, এই উৎসব মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সম্পর্ক স্থাপন করে, যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।

বাবা গড়িয়া উৎসবে উপস্থিত থাকতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জমাতিয়া সম্প্রদায়সহ সমগ্র রাজ্যবাসীকে বইসু তেরের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় জমাতিয়া সম্প্রদায়ের অবদানকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।

রাজ্যপাল তাঁর বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্র সরকার আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উৎসব উপলক্ষ্যে রাজ্যপাল একটি স্মরণিকারও উদ্বোধন করেন এবং পরে বাবা গড়িয়া মন্দিরে পূজা অর্চনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায়, জমাতিয়া সম্প্রদায়ের উপদেষ্টা বিচিত্র মোহন জমাতিয়া সহ অন্যান্যরা। এছাড়া খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ এবং পুলিশ সুপার বিজে রেড্ডিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande