পুরুলিয়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
পুরুলিয়া, ১৭ এপ্রিল (হি.স.): বাড়ি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। মৃতের নাম রমেশ টুডু। পুরুলিয়া জেলার বোরোর দিঘি পঞ্চায়েতের সিংরাইদি গ্রামের ঘটনা। শুক্রবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল
পুরুলিয়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার


পুরুলিয়া, ১৭ এপ্রিল (হি.স.): বাড়ি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। মৃতের নাম রমেশ টুডু। পুরুলিয়া জেলার বোরোর দিঘি পঞ্চায়েতের সিংরাইদি গ্রামের ঘটনা। শুক্রবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল যুবকের। বৃহস্পতিবার তাঁর মা-বাবা-সহ অন্যান্য আত্মীয়-স্বজনেরা পাত্রীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে বাড়ি ফিরে তাঁরা রমেশকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্য ও বোরো থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande