শিলিগুড়িতে দুঃসাহসিক চুরি, মন্দির থেকে দানপাত্র নিয়ে চম্পট দিলো চোর
শিলিগুড়ি, ১৭ এপ্রিল ( হি. স.) : এক চাঞ্চল্যকর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এসএফ রোড সংলগ্ন সিদ্ধেশ্বরী কালীবাড়ি চত্বরের শিব মন্দির থেকে শুক্রবার ভোরে একটি দানপাত্র চুরি হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন ভোর সাড়ে
শিলিগুড়িতে দুঃসাহসিক চুরি, মন্দির থেকে দানপাত্র নিয়ে চম্পট দিলো চোর


শিলিগুড়ি, ১৭ এপ্রিল ( হি. স.) : এক চাঞ্চল্যকর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এসএফ রোড সংলগ্ন সিদ্ধেশ্বরী কালীবাড়ি চত্বরের শিব মন্দির থেকে শুক্রবার ভোরে একটি দানপাত্র চুরি হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ এই চুরির ঘটনা ঘটে। একজন চোর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং সেখানে রাখা দানপাত্রটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি মন্দিরের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, চুরির করে পালানোর আগে ওই অভিযুক্ত মন্দিরের বিগ্রহের সামনে দাঁড়িয়ে অত্যন্ত ভক্তিভরে প্রণাম জানায়। এমন আচরণে অনেকেই অবাক হয়েছেন।

ঘটনা জানাজানি হওয়ার পরেই মন্দির কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

মন্দির কমিটির সদস্য জয়ন্ত সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, এমন অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছেন যে, কেউ যদি অভিযুক্তকে চিনতে পারেন তবে যেন অবিলম্বে পুলিশকে অবহিত করেন। স্থানীয় পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে তল্লাশি অভিযান শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande