অহল্যানগরে পথ দুর্ঘটনায় হত একই পরিবারের দুই সদস্য, আহত আরও এক
মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের অহল্যানগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে অহল্যানগরের কোপারগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছে এক শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের
অহল্যানগরে পথ দুর্ঘটনায় হত একই পরিবারের দুই সদস্য, আহত আরও এক


মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের অহল্যানগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে অহল্যানগরের কোপারগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছে এক শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম জিতেন্দ্র শেলকে এবং অনুরাধা শেলকে।

​প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে জিতেন্দ্র শেলকে তাঁর স্ত্রী অনুরাধা এবং ছেলেকে নিয়ে অহল্যানগরের সম্ভাজিনগর থেকে শিরডির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কোপারগাঁওয়ের কাছে তাঁদের গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জিতেন্দ্র ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande