পশ্চিম সিংভূমে বাইক দুর্ঘটনা , মৃত এক
পশ্চিম সিংভূম, ১৭ এপ্রিল ( হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে পথ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। পশ্চিম সিংভূমের বরকুন্দিয়া মোড়ের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারায় । দুর্ঘটনায় প্রাণ হারান এক বাইক আরোহী । আহত হয়েছেন আরও একজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছ
পশ্চিম সিংভূমে বাইক দুর্ঘটনা , মৃত এক


পশ্চিম সিংভূম, ১৭ এপ্রিল ( হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে পথ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। পশ্চিম সিংভূমের বরকুন্দিয়া মোড়ের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারায় । দুর্ঘটনায় প্রাণ হারান এক বাইক আরোহী । আহত হয়েছেন আরও একজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম বুধরাম সন্দিল (৫৪) । তিনি পশ্চিম সিংভূমের তান্তনগর থানার অন্তর্গত কোকচো গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকালে তিনি এবং তাঁর মেয়ে বাইকে করে যাচ্ছিলেন চাইবাসার দিকে। বরকুন্দিয়া মোড়ের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বুধরামকে মৃত বলে ঘোষণা করেন। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande