
কলকাতা, ১৭ এপ্রিল (হি. স.): দক্ষিণবঙ্গজুড়ে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আজ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে এর সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এদিন থেকেই ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। শনিবার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবারের মধ্যে কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে।উত্তরবঙ্গে তবে তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও ঝড়-বৃষ্টির দাপট কিছুদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়