হাফলং বাজারে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ল্যাকমি ব্র্যান্ডের বহু নকল সামগ্রী, আটক চার দোকান মালিক
হাফলং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে ছেয়ে গেছে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ল্যাকমি ব্র্যান্ডের নকল সামগ্রী। আজ শুক্রবার হাফলং বাজারের চারটি দোকানে হানা দিয়ে ল্যাকমি ব্র্যান্ডের নকল সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। হাফলং বা
হাফলং বাজারে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ল্যাকমি ব্র্যান্ডের বহু নকল সামগ্রী, আটক চার দোকান মালিক


হাফলং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে ছেয়ে গেছে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ল্যাকমি ব্র্যান্ডের নকল সামগ্রী। আজ শুক্রবার হাফলং বাজারের চারটি দোকানে হানা দিয়ে ল্যাকমি ব্র্যান্ডের নকল সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

হাফলং বাজারে ল্যাকমি ব্র্যান্ডের নকল সামগ্রী বিক্রি হচ্ছে বলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানি থেকে আগত কর্মী ও হাফলং থানার পুলিশ হাফলং বাজারে অভিযান চালিয়ে চারটি দোকান থেকে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির নাম লাগিয়ে ল্যাকমি ব্র্যান্ডের নকল বহু সামগ্রী বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির কর্মীরা হাফলং আসেন। পুলিশ নিয়ে তাঁরা হাফলং বাজারে অভিযান চালান। ইতিমধ্যে এই চারটি দোকানকে সিল করে ওই দোকানগুলির মালিকদের আটক করা হয়েছে। তাঁদর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande