
হিঙ্গলগঞ্জ, ১৭ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হুমকি ও বাধার অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। শুক্রবার তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন।রেখা পাত্র অভিযোগ করেন, ভোট প্রচারের সময় বারবার তাঁর অনুগামীদের হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে এবং প্রচারে বেরোলে মারধরের ভয় দেখানো হচ্ছে। এর ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি তাঁর।তিনি আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রচার করার অধিকার থাকা সত্ত্বেও তাঁদের সেই অধিকার খর্ব করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ ঘিরে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়