মণিপুর : ইমফল ইস্টে মশাল মিছিল, উত্তেজিত জনতাকে ছত্ৰভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিরাপত্তা বাহিনীর
ইমফল, ১৭ এপ্রিল (হি.স.) : মণিপুরের ইমফল ইস্টে সংগঠিত মশাল মিছিলে অংশগ্রহণকারী উত্তেজিত জনতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আই-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। আজ শুক্রবার রাতে খুর
ইমফল ইস্টে সংগঠিত উত্তাল মশাল মিছিলে কাঁদানে গ্যাসের শেল নিরাপত্তা বাহিনীর


ইমফল, ১৭ এপ্রিল (হি.স.) : মণিপুরের ইমফল ইস্টে সংগঠিত মশাল মিছিলে অংশগ্রহণকারী উত্তেজিত জনতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আই-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে।

আজ শুক্রবার রাতে খুরাই লামলং এলাকায় ‘অল মণিপুর ইউনাইটেড ক্লাবস অর্গানাইজেশন’ এবং অন্যান্য সমমনস্ক সংগঠনের উদ্যোগে একটি মশাল মিছিল আচমকা বেলাগাম হয়ে পড়ে। তখন তাঁদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর চলমান প্রতিবাদের অংশ হিসেবে আজ এই কর্মসূচি পালন করা হয়। ইমফল ইস্টের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মহিলা প্রতিবাদকারী খুরাই লামলং বাজারের দিকে মিছিল করে এগোতে থাকেন। তাঁরা ‘নিজেদের জমি রক্ষা করার’ অঙ্গীকার সহ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদের আশঙ্কায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় উভয় বাহিনী মোতায়েন করা হয়। মিছিলকে নির্ধারিত সীমার বাইরে যেতে বাধা দিতে বসানো হয় ব্যারিকেড। প্রতিবাদকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে।

বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি এলাকায় সংঘটিত এক মর্মান্তিক বিস্ফোরণের পর এই প্রতিবাদ বৃহত্তর আন্দোলনের রূপ ধারণ করে। ওই ঘটনায় ঘুমন্ত অবস্থায় দুই শিশু নিহত হয় এবং তাদের মা সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সারা রাজ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সাম্প্রতিক দিনগুলোতে প্রতিবাদকারীরা দিনে অবস্থান বিক্ষোভ এবং রাতে মশাল মিছিল করে আসছেন। গতকাল বৃহস্পতিবার লিলং থেকে শুরু হয়ে সিংজামেইগামী একটি মিছিলও সহিংস হয়ে উঠেছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande