চিরাং হিংসায় জড়িত সংগঠিত অপরাধী চক্র, অস্ত্র লুট, অভিযোগ ডিএফওর
- হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার চার চিরাং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : চিরাঙের রুনিখাতায় বনকর্মীদের ওপর সহিংস হামলার পেছনে রয়েছে ক্রিমিন্যাল নেক্সাস, জড়িত সংগঠিত অপরাধী চক্র। প্রতিবাদের নামে সহিংস হামলার সময় আগ্নেয়াস্ত্র লুট করেছে এই অপরাধীরা, চাঞ্
ডিএফও কুঞ্জন বসুমতারি


- হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার চার

চিরাং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : চিরাঙের রুনিখাতায় বনকর্মীদের ওপর সহিংস হামলার পেছনে রয়েছে ক্রিমিন্যাল নেক্সাস, জড়িত সংগঠিত অপরাধী চক্র। প্রতিবাদের নামে সহিংস হামলার সময় আগ্নেয়াস্ত্র লুট করেছে এই অপরাধীরা, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) কুঞ্জন বসুমতারি।

ডিএফও বলেন, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণের গুলি লুট করে নিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, বন বিভাগের একাধিক অস্ত্র ভাঙচুর বা নষ্ট করে দেওয়া হয়েছে, একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে ডিএফও বসুমতারি অভিযোগ করেছেন, পরিস্থিতির গুরুতরতা সত্ত্বেও সময়মতো পুলিশি সহায়তা পাওয়া যায়নি।

এদিকে, আজ সংগঠিত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাধারণ ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে তদন্ত চলছে।

প্রসঙ্গত, ভারত-ভুটান সীমান্তে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর অসম সরকার চিরাং ও কোকরাঝাড় জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা স্থগিত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande