দার্জিলিং স্টেশনে মেগা এসভিইইপি অনুষ্ঠানে ভোটদানের গুরুত্বে জোর এনএফ রেল কর্তৃপক্ষের
গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : ভোটারদের মধ্যে সচেতনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ শক্তিশালী করার লক্ষ্যে এক অনন্য ও যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র মাধ্যমে দার্জিলিঙের জেলা নির্বাচন আধি
দার্জিলিং স্টেশনে মেগা এসভিইইপি অনুষ্ঠান (চিত্র ১)


এসভিইইপি অনুষ্ঠান (চিত্র ২)


গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : ভোটারদের মধ্যে সচেতনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ শক্তিশালী করার লক্ষ্যে এক অনন্য ও যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র মাধ্যমে দার্জিলিঙের জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সাথে যৌথ উদ্যোগে আজ শুক্রবার ‘ভোটারদের পদ্ধতিগত শিক্ষা ও নির্বাচনী অংশগ্রহণ’ (এসভিইইপি) কর্মসূচির আয়োজন করে। এই পদক্ষেপের লক্ষ্য পশ্চিমবঙ্গ বিধানসভার (ডব্লিউবিএলএ) ২০২৬-এর আসন্ন সাধারণ নির্বাচনে সচেতন ও সর্বজনীন অংশগ্রহণকে উৎসাহিত করা।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব ঐতিহাসিক দার্জিলিং রেলস্টেশনে আয়োজিত হয়। স্টেশন প্রাঙ্গণে রেলওয়ে আধিকারিক, জেলা প্রশাসন এবং জনসাধারণ উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা সকলেই একটি প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে একজোট হয়েছেন।

অনুষ্ঠানের সূচনা বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ‘খাদা’ প্রদান এবং আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্বলনের প্রথাগত অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের কর্মসূচি একটি শেরপা সাংস্কৃতিক দল কর্তৃক পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়ে ওঠে। এতে শুধু সমৃদ্ধ স্থানীয় ঐতিহ্যকেই তুলে ধরেনি, নাগরিক দায়িত্ববোধের চেতনাকেও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানস্থলে একটি স্বাক্ষর অভিযানেরও আয়োজন করা হয়েছে। এতে নাগরিক ও আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নৈতিক ও সচেতন ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশেষ ‘ডেমোক্র্যাসি এক্সপ্রেস’-এর শুভ সূচনা ছিল, এটি ডিএইচআর-এর একটি স্পেশাল ট্রেন ছিল যা ভোটারদের মধ্যে সচেতনতার বার্তা বহন করেছিল। দার্জিলিং থেকে আইকনিক বাতাসিয়ালুপ পর্যন্ত ট্রেন যাত্রা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রবাহের প্রতীক ছিল, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটক, উভয়ের কাছে কার্যকরভাবে এই বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

কপিঞ্জল কিশোর শর্মা বলেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, এই পদক্ষেপটি সফলভাবে একটি মনোরম যাত্রাকে জনসচেতনতার এক শক্তিশালী মাধ্যমে রূপান্তরিত করেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং জেলা নির্বাচন কর্তৃপক্ষের মধ্যে এই সহযোগিতা সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করার প্রতি তাদের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এ সব জাতীয় পদক্ষেপগুলিকে সহায়তা প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ, যা জনসচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনসম্পৃক্ততাকে উৎসাহিত করে, বলেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande