গাজোলে দেবের জনসভায় উপচে পড়া ভিড়, তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের জয়ের ডাক
গাজোল, মালদা, ১৭ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে জোরদার প্রচার করলেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যিনি সকলের কাছে ‘দেব’ নামেই পরিচিত। শুক
দেবের প্রচার মালদা


গাজোল, মালদা, ১৭ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে জোরদার প্রচার করলেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যিনি সকলের কাছে ‘দেব’ নামেই পরিচিত। শুক্রবার তাঁর জনসভাকে ঘিরে গাজোলে দেখা যায় উপচে পড়া জনসমাগম।এদিন প্রথমে গাজোল হাই স্কুল ময়দানে হেলিকপ্টারে করে অস্থায়ী হেলিপ্যাডে নামেন দেব। তাঁকে একঝলক দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। এরপর সেখান থেকে গাড়িতে করে মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর ফুটবল ময়দানে পৌঁছন তিনি এবং তৃণমূলের জনসভায় অংশ নেন।সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর স্নেহধন্য এবং আমার ঘনিষ্ঠ প্রার্থী প্রসেনজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করুন।” তিনি আশ্বাস দেন, জয়ী হলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা হবে।দেব আরও বলেন, গাজোল বিধানসভায় ব্লাড ব্যাংক ও দমকল কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার অভাব রয়েছে। প্রসেনজিৎ দাস জিতলে এই সব পরিষেবা দ্রুত গড়ে তোলা হবে বলে জানান তিনি। জনসভায় ছোট থেকে বড়—সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande