সমাজ মাধ্যমে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা অভিষেকের
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): ফের এক বার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আপনি যদি মনে করেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা য
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): ফের এক বার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আপনি যদি মনে করেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা যোগী আদিত্যনাথই বাংলায় বিজেপির তুরুপের তাস, তবে আপনি ভুল করছেন। আড়াল থেকে বিজেপির হয়ে লড়াই করা আসল তুরুপের তাসটি হলো স্বয়ং জাতীয় নির্বাচন কমিশন। বিজেপিই সব কলকাঠি নাড়ে, আর নির্বাচন কমিশন বাধ্য অনুগতের মতো তাদের নির্দেশ পালন করে চলে।

এই প্রসঙ্গে রাজ্যে ইতিমধ্যেই চলে আসা কেন্দ্রীয় বাহিনীকেও এক হাত নিয়েছেন অভিষেক। বলেন, শত শত কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে যাদের পহেলগাম, দিল্লি, মণিপুর কিংবা নয়ডার মতো জায়গাগুলোতে অনেক বেশি কাজে লাগানো যেত, তাদের এখন বাংলায় মোতায়েন করা হয়েছে। তাঁর অভিযোগ, বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে কেন্দ্রীয় বাহিনী। তিনি বলেন, তোমাদের যা খুশি করো। যাকে খুশি নিশানা করো। কিন্তু মনে রেখো, বাংলায় তোমাদের অবস্থানের মেয়াদ ঠিক ১৯ দিনেই সীমাবদ্ধ। গুজরাটের সেই বাবুরা—যারা আজ আমাদের দলীয় কর্মীদের ঘরের ভেতরেই আটকে থাকার হুমকি দিচ্ছে— ফলাফল ঘোষণার পর বাংলায় তাদের আর এক ঘণ্টার জন্যও দেখা যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande