দেওরিয়ায় পারিবারিক কলহের জেরে এক মহিলার মৃত্যুর অভিযোগ
দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): পারিবারিক কলহ। আর তার জেরেই এক মহিলার মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, উত্তর প্রদেশের দেওরিয়ায় মহুয়াডিহ থানার অন্তর্গত রামপুর বানহার গ্রামে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম রবিতা দেবী (৪০) ।
দেওরিয়ায় পারিবারিক কলহের জেরে মৃত্যু এক মহিলার , আহত আরও দুই


দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): পারিবারিক কলহ। আর তার জেরেই এক মহিলার মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, উত্তর প্রদেশের দেওরিয়ায় মহুয়াডিহ থানার অন্তর্গত রামপুর বানহার গ্রামে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম রবিতা দেবী (৪০) । ঘটনার পর গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

বেশ কিছুদিন ধরেই রবিতা দেবীদের পরিবারের সঙ্গে বিবাদ লেগেছিলো অন্য একটি পরিবারের। বুধবার রাতে সেই বিবাদ চরম আকার নিলে বেশ কয়েকজন রবিতা দেবীকে ভারী অস্ত্র নিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে এলে আহত হয় তাঁর দুই সন্তান শিব (১৫) এবং মেয়ে অর্চনা (১৭) । এরপর স্থানীয়দের তৎপরতায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই চিকিৎসক রবিতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। আহত শিব এবং অর্চনা বর্তমানে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande