পোস্টাল ব্যালটে ভোটকে কেন্দ্র করে ঝামেলা বালুরঘাটে
দক্ষিণ দিনাজপুর, ১৬ এপ্রিল (হি.স.): ভোটবাক্সে গালা সিল ছাড়াই পোস্টাল ব্যালট জমা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে পোস্টাল ব্যালটে ভোট শুরু হতেই ঝামেলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আদর্শ হাইস্কুলে। তৃণমূলের অভিযোগ, গালা সিল ছাড়
পোস্টাল ব্যালটে ভোটকে কেন্দ্র করে ঝামেলা বালুরঘাটে


দক্ষিণ দিনাজপুর, ১৬ এপ্রিল (হি.স.): ভোটবাক্সে গালা সিল ছাড়াই পোস্টাল ব্যালট জমা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে পোস্টাল ব্যালটে ভোট শুরু হতেই ঝামেলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আদর্শ হাইস্কুলে। তৃণমূলের অভিযোগ, গালা সিল ছাড়াই ভোটবাক্সতে পোস্টাল ব্যালট জমা দেওয়া হচ্ছিল। পুলিশকে বাইরে রেখে পর্যবেক্ষকের নেতৃত্বে তা করা হচ্ছিল বলে অভিযোগ।

এদিকে, পোস্টাল ব্যালট স্ট্রং রুমে ঢোকানোর প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের জবাব চেয়ে ধর্ণায় বসলেন বর্ধমান দক্ষিণের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। বৃহস্পতিবার বর্ধমানের নিউ কালেক্টরেট ভবনের সামনে হাতে পোস্টার নিয়ে তিনি ধর্ণায় বসেন। তাঁর অভিযোগ, বুধবার রাতে পোস্টাল ব্যালট সংরক্ষণ ও স্ট্রং রুমে প্রবেশের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী ছিল না। যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তাঁর বক্তব্য, সংবেদনশীল এই পর্যায়ে শুধুমাত্র রাজ্য পুলিশের উপরে নির্ভর না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande