প্রচারে সারা ফেলছেন খানাকুলের আইএফএফ প্রার্থী সাদ্দাম হোসেন
আরামবাগ, ১৭ এপ্রিল (হি.স.): খানাকুল বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নজর কেড়েছেন আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন। ভোটের আর অল্প কিছুদিন বাকি, তার মধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। ​প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে যাচ্ছেন সাদ্দাম হোসেন।
পায়ে হেঁটে প্রচারে সাদ্দাম হোসেন


আরামবাগ, ১৭ এপ্রিল (হি.স.): খানাকুল বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নজর কেড়েছেন আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন। ভোটের আর অল্প কিছুদিন বাকি, তার মধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি।

​প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে যাচ্ছেন সাদ্দাম হোসেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার রাতেও তাঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়।

​কখনও পায়ে হেঁটে, আবার কখনও সাইকেলে চড়ে প্রচার চালাচ্ছেন তিনি। তাঁর এই সরল ও নিবিড় জনসংযোগ কৌশল ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের চাহিদার কথা শুনছেন এবং জয়ী হলে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

​স্থানীয়দের একাংশের মতে, এই ধরনের ঘরোয়া প্রচারে প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। সাদ্দাম হোসেনও জানিয়েছেন, মানুষের পাশে থেকে তাঁদের অভাব-অভিযোগ শুনেই তিনি আগামীর পথ নির্ধারণ করতে চান। ভোটের আগে এই নিবিড় জনসংযোগ কর্মসূচি খানাকুলের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande