
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার প্রথম দফায় ভোট, তার দু’দিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে, কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ