আর্থিক তছরুপের মামলায় ফের ইডির তলব নুসরত জাহানকে, বুধবার হাজিরার নির্দেশ
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার একটি পুরনো মামলায় অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেও
নুসরত জাহান


কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার একটি পুরনো মামলায় অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও এই একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে। যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে, নুসরত জাহান সেই সংস্থার অন্যতম ডিরেক্টর বা পরিচালক পদে ছিলেন। সূত্রের খবর, গত কয়েক মাসে এই মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য ও নথি গোয়েন্দাদের হাতে এসেছে। সেই সব তথ্যের ভিত্তিতেই তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, এই মামলার সঙ্গে রেশন বা গম পাচার মামলার কোনও যোগসূত্র নেই। নুসরত জাহানের নাম ওই দুর্নীতি মামলায় কখনও সামনে আসেনি। তবে তাঁকে ফের সমন পাঠানোর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে জোর করে তাঁর নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার নুসরত ইডি দফতরে হাজিরা দেন কি না, এখন সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande