রাজ্যে এসে মাছ-ভাতে মধ্যাহ্নভোজন অনুরাগ ঠাকুরের
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): আমিষ-নিরামিষ বিতর্কের মধ্যেই কলকাতায় এসে মাছ-ভাত খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। রাজারহাটের একটি হোটেলে মঙ্গলবার এসেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সাংবাদিক সম্মেলন শেষে তিনি মধ্যাহ্নভোজ
রাজ্যে এসে মাছ-ভাতে মধ্যাহ্নভোজন অনুরাগ ঠাকুরের


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): আমিষ-নিরামিষ বিতর্কের মধ্যেই কলকাতায় এসে মাছ-ভাত খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। রাজারহাটের একটি হোটেলে মঙ্গলবার এসেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সাংবাদিক সম্মেলন শেষে তিনি মধ্যাহ্নভোজ করেন রাজ্য বিজেপির কয়েকজন সহকর্মীর সঙ্গে। জানা গেছে, সেখানেই ভাতের সঙ্গে মাছ খেয়েছেন অনুরাগ।

রাজনৈতিক শিবিরের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের তরফে বার বার প্রচার করা হচ্ছে যে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। সেই দাবিকে নস্যাৎ করতেই এই ছবিগুলি তুলে ধরে বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাইছে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande