ব্রহ্মপুত্রে উদ্ধার কৃত্রিম বন্যার জলে নিখোঁজ যুবকের মৃতদেহ, নিহতের সংখ্যা বেড়ে চার
গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : ব্রহ্মপুত্রে উদ্ধার হয়েছে গুয়াহাটিতে কৃত্রিম বন্যার জলে নিখোঁজ যুবক অসম কলিতার মৃতদেহ। আজ বুধবার সকালে দাতালপাড়া এলাকার বাসিন্দা কলিতার মৃতদেহ জ্যোতিকুচি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৯ এপ্রিল কৃত
জলে ডুবে মৃত্যু_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : ব্রহ্মপুত্রে উদ্ধার হয়েছে গুয়াহাটিতে কৃত্রিম বন্যার জলে নিখোঁজ যুবক অসম কলিতার মৃতদেহ। আজ বুধবার সকালে দাতালপাড়া এলাকার বাসিন্দা কলিতার মৃতদেহ জ্যোতিকুচি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৯ এপ্রিল কৃত্রিম বন্যার জলে তলিয়ে নিখোঁজ হয়েছিলেন অসম কলিতা। অসম কলিতাকে নিয়ে কৃত্রিম বন্যার কবলে পড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারে।

গত ১৯ এপ্রিল রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হয় গুয়াহাটির বিস্তীর্ণ এলাকায়। জলাবদ্ধতার ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।

নিখোঁজ যুবকের খোঁজে গত দুদিন ধরে এসডিআরএফ-এর দল ব্যাপক অভিযাান চালাচ্ছিল। আজ তাঁর মৃতদেহ উদ্ধারের ফলে শহরে জলাবদ্ধতা ও বন্যাজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে।

আজ বুধবারও শহরের রুক্মিণীগাঁও, হাতিগাঁও প্রভৃতি অঞ্চলের অলিগলি, বহু রাস্তাঘাট জলের ওপর ভাসছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande