নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে এ বার সরিয়ে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তার ৪৮ ঘণ্টা আগে ওই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদল করল কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ
নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে এ বার সরিয়ে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তার ৪৮ ঘণ্টা আগে ওই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদল করল কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অখিলেশ সিংকে।

ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে বদলে দিল কমিশন। সরিয়ে দেওয়া হল হিতেশ চৌধুরীকে। তাঁর জায়গায় পর্যবেক্ষক করা হয়েছে অখিলেশ সিংকে। সোমবার নন্দীগ্রামের পর্যবেক্ষক হিতেশকে চিঠি লিখেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ ছিল, নন্দীগ্রাম থানার ওসি পক্ষপাতিত্ব করছে। বিজেপি সদস্যদের বিরুদ্ধে তৃণমূূলের কর্মীদের করা অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না। এছাড়াও একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল। পুলিশ পর্যবেক্ষক হিসাবে তাঁকে ব্যবস্থা নেওয়ার আবদেন করে রাজ্যের শাসকদল। তারপরই মঙ্গলবার তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তবে ঠিক কী কারণে এই বদল তা এখনও স্পষ্ট নয়। কমিশন জানিয়েছে, অবিলম্বে বদলির নির্দেশ কার্যকর করতে হবে। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব নিতে হবে অখিলেশকে।

সুষ্ঠু ও অবাধ ভোটের নামে রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে বদলের পাশাপাশি বসানো হয় পুলিশ পর্যবেক্ষক। এক–একজন পুলিশ পর্যবেক্ষককে গড়ে তিন–চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। নন্দীগ্রামের পর্যবেক্ষক করা হয় হিতেশ চৌধুরীকে। তবে ভোটের কয়েকঘণ্টা আগেই নিজের বসানো পুলিশ অফিসারকে সরিয়ে দিল কমিশন। যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande